ভিসির পদত্যাগ দাবিতে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

রাঙামাটি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২০:০৩আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২০:০৩

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সেলিনা আখতারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা শিক্ষার্থীদের সামনে বক্তব্য উপস্থাপন করেন।

বিবৃতিতে ভিসি ও তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন রাবিপ্রবি পরিচালনায় সীমাহীন দুর্নীতি, কমিটিতে নিজেদের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব ও হয়রানিসহ নানা অভিযোগ আনা হয়।

আজ (রবিবার) সন্ধ্যা ৬টার মধ্যে রাবিপ্রবি ভিসি এবং প্রকল্প পরিচালকের পদ থেকে পদত্যাগের দাবি জানানো হয়। পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষকমণ্ডলী। পদত্যাগ না করায় সন্ধ্যা ৬টায় শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা বলেন, ‘রাবিপ্রবি ভিসির পদত্যাগের ব্যাপারে আমরা শিক্ষক সমিতির সদস্যরা একমত হয়েছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অনেক কাজে তার দুর্নীতির কথা সামনে এসেছে, তাই আমরা মনে করি তিনি আর এই পদে থাকতে পারেন না।’

একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম বন্ধ (শাট ডাউন) ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ৩২ দিন ছুটি
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম