যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকায় আগুন, প্রক্টরিয়াল বডির পদত্যাগ

যশোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৭:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:৪০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে কুশপুত্তলিকায় আগুন দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারেরও পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। পদত্যাগ না করলে তাদের কুশপুত্তলিকাও পোড়ানোর হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন ও ডরমেটরি ঘুরে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় তারা উপাচার্য ও তার দোসরদের পদত্যাগ চান। পরে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ ছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আব্দুর রশিদ অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্যের একান্ত সচিবের পদত্যাগপত্রের কপি পেয়েছি। প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র এখনও আমার কাছে আসেনি।’

প্রক্টরিয়াল বডির পদত্যাগের বিষয় জানতে চাইলে সহকারী প্রক্টর মো. আক্তারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. হানিফ মুরাদ
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
রুয়েট কর্মকর্তাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান