চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ০৯:৩৮ আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০:০৫

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে রোকসানা বেগম নামে ওই প্রসূতির মৃত্যু হয়।

রোকসানা উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী।

রাসেল মিয়া জানান, সোমবার ভোর ৬টার দিকে প্রসূতি রোকসানাকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও চিকিৎসক সেবা দিতে আসেননি। তার দাবি, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে স্ত্রী রোকসানার।

এলাকাবাসী জানান, এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. এএএম আবু তাহের যোগদানের পর থেকে চিকিৎসক সংকট রয়েছে। যারা কর্মরত রয়েছেন তাদের অধিকাংশ জেলা শহরের প্রাইভেট ক্লিনিকে বা অন্যত্র স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের ফোনে বলেন, ‘ওই রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তারা যাননি।’

/এমএএ/
সম্পর্কিত
এক জেলার সাত স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর নষ্ট, কীভাবে চলছে চিকিৎসা
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর, ২০২৬)
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
বন বিভাগ থেকে মহাসড়কে চলে এলো ২০ ফুটের অজগর, ধরা পড়লো স্থানীয়দের হাতে
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
চট্টগ্রাম বন্দর থেকে সরলো দুই দশকের পুরোনো বিপজ্জনক রাসায়নিক
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট