সাবেক পাটমন্ত্রী ৬ দিনের রিমান্ডে, ডিম ছুড়লেন আইনজীবীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২০:০২

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ আগস্ট) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা নানান স্লোগান দেন। এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

এর আগে, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীরকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?