বিক্রির সময় তেল চুরি, পেট্রোল পাম্পের মেশিন সিলগালা

যশোর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪

যশোরে ফিলিং স্টেশন মনিটরিংয়ের সময় একটি তেল বিক্রির মিটার মেশিনে চুরি ধরেছে বিএসটিআই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে বিএসটিআইয়ের কর্মকর্তারা রজনীগন্ধা ফিলিং সেন্টার নামে ওই পাম্পে অভিযান চালিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পান।

এ ঘটনায় রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শীদ জানান, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং তা কার্যকরের নির্দেশ ঘোষণার পর গত ১ সেপ্টেম্বর থেকে তাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী সরেজমিন যশোরের বিভিন্ন পেট্রোল পাম্প তদারকি করছেন।‌ সে সময় রজনীগন্ধা ফিলিং সেন্টারে তেল বিক্রিতে তারা চুরির বিষয়টি দেখতে পান। এরপর সোমবার সকালে বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখকে বিষয়টি অবহিত করেন। তৎক্ষণাৎ বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে সরেজমিনে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই পেট্রোল পাম্পে ডিজিটাল মিটার মেশিনে প্রতি ১০ লিটার অকটেনে ১৫০ মিলি, প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০ মিলি কম প্রদান এবং প্রতি ১০ লিটার ডিজেল বিক্রিতে এক হাজার ২০ মিলি কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পাওয়া যায়।

প্রতারণার দায়ে ওই পেট্রোল পাম্পের অকটেন, পেট্রোল, ডিজেল, ডিসপেন্সিং ডিজিটাল ইউনিট (মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা। এ সময় জেলা বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং ফিল্ড অফিসার খালেদ হোসেন উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীরা বিষয়টি জানানোর পর তাদের সঙ্গে নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্পের ডিজিটাল তেল বিক্রির মিটার মেশিনে ত্রুটি পাওয়া যায় এবং প্রতারণার সত্যতা পাওয়ায় ওই পাম্পের তিনটি মেশিন সিলগালা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ব মেট্রোলজি দিবস কাল‘নীতি নির্ধারণে আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি
ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা
বিএসটিআইয়ে চাকরি, ১০ ক্যাটাগরির পদে নিয়োগ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ