গ্যাসের চুলায় দুর্ঘটনারোধে ১৭ সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৬

গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের চুলার দুর্ঘটনারোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএসটিআই, পেট্রোবাংলা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত 'সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস' শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এ তথ্য জানান।

গত বছরের শেষের দিকে গ্যাসের রান্নায় মিরপুরে ৩২ বছরের রুমা দম্পতির মর্মান্তিক মৃত্যুসহ বিভিন্ন দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে বিএসটিআই মহাপরিচালক বলেন, গৃহস্থালিতে গ্যাসের রান্নায় দুর্ঘটনার একটি বড় কারণ হলো সেফটি কুকিং অ্যাপ্লায়েন্সের বিষয়ে সচেতন না থাকা। দেরিতে হলেও বিএসটিআই এ ধরনের সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতি রেখে এসকল স্ট্যান্ডার্ড প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্ট্যান্ডার্ডগুলো ইতোমধ্যে বিএসটিআই'র টেকনিক্যাল কমিটিতে অনুমোদন পেয়েছে। উচ্চতর কমিটিতে (ডিভিশনাল কমিটি) অনুমোদন শেষে এটা বাস্তবায়নে বাধ্যবাধকতার বিষয়ে কাজ করবে বিএসটিআই। ওই সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়ন করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনারোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিবি'র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং এবং পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম এবং টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইর উপপরিচালক (প্রকৌশল) মো. মুরসালিন মাহফুজ।

এছাড়া বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি'র সহকারী অধ্যাপক ডা. মাসরুর-উর-রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সিনিয়র সহকারী পরিচালক আবদুর রহিম, জেএমআই এলপিজি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
বিশ্ব মেট্রোলজি দিবস কাল‘নীতি নির্ধারণে আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত