আমেরিকান অনুদান পেতে যাচ্ছে শাবির ‘এসিএস’

শাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫

শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ তৈরি, শিক্ষাগত পেশাদার বিকাশের সুযোগ প্রদান এবং রসায়নের ক্ষেত্রে নেটওয়ার্কিং তৈরির লক্ষ্যে আমেরিকান এক হাজার ডলারের অনুদান পেতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার’।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, সাস্টের ভিপি ফারিহা সানজিদা।

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, সাস্ট সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) থেকে এসিএস করপোরেশন অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল চ্যাপ্টার গ্র্যান্ট পেয়েছে। এই গ্রান্টের মাধ্যমে তারা আমেরিকান এক হাজার ডলারের অনুদান পেতে যাচ্ছে। এই গ্রান্টের মূল উদ্দেশ্য একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল জীবনের সঙ্গে যোগসূত্র তৈরি করা।

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, সাস্ট ২০২৩ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে। যা এসিএসের সংশ্লিষ্ট ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার’-এর একটি সংগঠন। সংগঠনটি আমেরিকান কেমিক্যাল সোসাইটি কর্তৃক প্রদত্ত নিয়মকানুন মেনে শিক্ষার্থীনির্ভর নানামুখী কর্মসূচি করে থাকে।

বর্তমানে এই চ্যাপ্টারে শাবির রসায়ন বিভাগ সর্বমোট ৫৪ জন এক্সিকিউটিভ সদস্য রয়েছেন। সংগঠনটির উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে রসায়নের প্রতি আগ্রহ তৈরি করা, শিক্ষাগত পেশাদার বিকাশের সুযোগ প্রদান করা এবং রসায়নের ক্ষেত্রে নেটওয়ার্কিং সহযোগিতার মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

এ ব্যাপারে এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার সাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিসের মাধ্যমে নেতৃত্বদানের গুণাবলি অর্জন করা। এরই পরিপ্রেক্ষিতে আমাদের প্রচেষ্টায় এই চ্যাপ্টারের যাত্রা শুরু হয়, যার মাধ্যমে আমরা খুব সহজেই ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে পারছি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশকিছু কাজ করেছি এবং এই গ্রান্ট আমাদের সবাইকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে।

/এনএআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত