বাজেটে সুবিধা পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে নতুন উদ্যোক্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৫, ১৬:৩০আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:৩০

গেলো ২০২৩-২৪ অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান প্রায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এই সম্ভাবনাময় খাতের বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন বাজেটে বেশ কিছু কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট ঘোষণায় এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিন বছরে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা বাজেট বক্তৃতায় জানানো হয়, আগামী তিন অর্থ বছরের মধ্যে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি, ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিভাগীয় শহরগুলোতে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন করা হবে।

আঞ্চলিক মেলা, কেন্দ্রীয় ডাটাবেজ ও ডিজিটাল সংযোগ ব্যবস্থা জেলা শহরগুলোতে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের মাধ্যমে স্থানীয় পণ্যের প্রচার ও বিপণন বাড়ানো হবে। সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় ডাটাবেজ প্রতিষ্ঠা করা হবে, যা উদ্যোক্তা শনাক্তকরণ ও সহায়তা প্রদান সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে, যাতে তারা বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।

নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার ঋণ নারী উদ্যোক্তাসহ প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সহায়তায় ১০ হাজার সিএমএসএমই উদ্যোক্তাকে ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে বলে বাজেট ঘোষণায় জানানো হয়।

/এবি/এমকেএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
করমুক্ত সুবিধার কথা জানেন না নারী উদ্যোক্তারা: এনবিআর চেয়ারম্যান
এখন তারা সফল উদ্যোক্তা
পাচার থেকে ফেরত আসা নারীদের উদ্যোক্তা করার উদ্যোগ এসএমই ফাউন্ডেশনের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী