টাঙ্গাইলে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৯ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৯

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সা‌ব্বির (৩২) না‌মে এক যুবক‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন‌্য পাঁচ আসামি‌কে বেকসুর খালাস দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (৯ সে‌প্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাউসার আহমেদ এ রা‌য় ঘোষণা ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত সাব্বির জেলার ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি মোহাম্মদ আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দণ্ডিত সাব্বির তাদের গ্রাম থেকে অপহরণ করে। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুই দিন পর ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডিত সাব্বিরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়। এ ছাড়াও আরও পাঁচ জনের বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়। মামলা চলাকালে আসামিরা জামিন পেয়ে পলাতক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি