বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ভোলার ৭ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮

ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় বৈরী আবহাওয়ার কারণে ১০ জেলেকে নিয়ে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় সাগরে থাকা অন্য জেলেরা তিন জনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজ রয়েছেন সাত জেলে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি সাগরের মোহনায় ডুবে যায়। আশপাশের জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও সাত জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারমালিক আবদুস সালাম হাওলাদার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।’

চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম