বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৫:১৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৫:১৫

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার সদর দফতরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ব্যবস্থাপনায় এবং ৪০৩ ব্যাটেল গ্রুপের আয়োজনে এটি পরিচালিত হচ্ছে।

এই ক্যাম্পেইনে হালুয়াঘাটের প্রায় ৫০০ জন দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

এ ছাড়া, গত চার দিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪০৩ ব্যাটেল গ্রুপ নিরবচ্ছিন্নভাবে সামরিক নৌযান ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। পানিতে আটকে পড়া মানুষদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে, যেখানে বন্যার প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করতে হয়েছে সেনাসদস্যদের। বন্যাকবলিত বিভিন্ন স্থানে আটকে থাকা অসহায় মানুষদের সাহসিকতার সঙ্গে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানের পাশাপাশি, ৪০৩ ব্যাটেল গ্রুপ প্রায় এক হাজার ৬০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে বন্যার্তদের পাশে থেকেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগের সময় মানুষের সহায়তায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক