সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৮:৩১আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮:৩১

শাকিল হোসেন (২৩) নামে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুরের রায়পুরের এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরব সময় রবিবার সকালে সেদেশের আভা খামিজ মোসাইদ শহরে এই দুর্ঘটনা ঘটেছে।

আর্থিক সংকটে নিহত শাকিলের লাশ বাংলাদেশে গ্রামের বাড়িতে আনতে পারছেন না বলে তার বড় ভাই মনির হোসেন জানিয়েছেন।

শাকিল হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ১নং ওয়ার্ডের হাওলাদার স্টেশান এলাকার মাজি বাড়ির কৃষক আলীম উদ্দিন মাঝির ছেলে। শাকিল আট ভাইবোনের মধ্য সবার ছোট ও অবিবাহিত।

শোকার্ত বাবা ও মা নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় সাত লাখ টাকা ঋণ করে ছয় মাস আগে একই এলাকার স্বজন আইয়ুব আলী গাজীর মাধ্যমে সৌদি আরব যান শাকিল। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার লাশ সৌদি আরবের আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে।

দক্ষিণ চরবংশী ইউপি সদস্য ও সমাজসেবক বশির হাওলাদার বলেন, ‘শাকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। তার লাশ দেশে আনতে সব সহযোগিতার জন্য বাংলাদেশ এবং সৌদি সরকারের প্রতি আহ্বান জানাই।’

/এমএএ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের