সিলেটে হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা

সিলেট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ০১:০৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে (২৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে (১৮ অক্টেবর) সিলেট নগরীর মেন্দিবাগে এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হাসানকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

হাসান সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-ক‌মিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার বিষয়টি নি‌শ্চিত করেন। তিনি বলেন, ‘পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।’

পু‌লিশ সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ ও তার বন্ধু মাজহার শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মে‌ন্দিবাগ মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম