দানার প্রভাবে বরগুনায় ভারী বৃষ্টি, প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র

বরগুনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৪৮

বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি বাড়তে থাকে এবং ক্রমশই তা ভারী হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরগুনায় ৫৩১ মেট্রিক টন চাল, ৮ লাখ দশ হাজার নগদ টাকা রয়েছে। এ ছাড়াও ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব বেড়ে গেলে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে সর্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব সংগঠনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা বরগুনায় আঘাত হানলে সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত আছেন। এ ছাড়াও দুর্যোগকালে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় দানা
২৫ অক্টোবর ২০২৪, ১০:০৮
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৫২
দানার প্রভাবে বরগুনায় ভারী বৃষ্টি, প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের