ওড়িশায় আঘাত হানলো দানা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ১০:০৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩০

ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টার পর ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করে। ঝড়টি এখনও স্থলভাগে রয়েছে। ঝড়ের কারণে রাজ্যে একাধিক স্থানে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের সামনের অংশটি ১১০ কিলোমিটার বেগে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এক আপডেটে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, ‘পরবর্তী ১ থেকে ২ ঘণ্টা ঝড়টি স্থলভাগে অবস্থান করবে।’

স্থলভাগে আছড়ে পড়ার পর ঝড়টি আরও শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল। আজ সকাল ৮টা থেকে আবারও সব স্থগিত রাখার গোষণা দেওয়া হয়েছে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃপক্ষ লাখ লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে। সেখানে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ৪ শতাধিক ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে ফ্লাইটও।

ওড়িশায় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন সরকার বলেছে, প্রায় ৫ লাখ ৮০ হাজার নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা। ৩৮৫টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের ২ লাখ ৪৩ হাজার ৩৭৪ জন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম