ইজিবাইক চালককে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৮:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৮:১৬

ফরিদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি অ্যাডভোকেট নওয়াব আলী মৃধা এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন– ফরিদপুরের খাসকান্দির মৃত মইনুদ্দিন শেখের ছেলে শহিদ শেখ এবং গোপালগঞ্জ জেলার মকসুদপুরের হালিম শেখের ছেলে নজরুল শেখ। এ ছাড়া ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় শহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই জন পলাতক রয়েছেন।

জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন ইজিবাইক চালাতেন। ২০২১ সালের ২১ মার্চ মুকসুদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরে আসেন তিনি। দুদিন পর ২৩ মার্চ বেড়িবাঁধ এলাকা থেকে বাবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহত বাবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা দেন।

পিপি অ্যাডভোকেট নওয়াব আলী মৃধা বলেন, ‘এই রায়ে আমরা খুশি।’

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের