সড়কে শিশু নিহতের পর বিক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৬:৩৮

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেখানে থাকা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে। রাজশাহী থেকে ঘণ্টা দুয়েক দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই শিশুর নাম মারিয়া আক্তার যুঁথী (৭)। সে নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। তবে কোন বাস মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, যুঁথীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা নেওয়া হবে। বাস ও এর চালককে খোঁজা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি