ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৪:১১ আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:৫৫

রাজধানীর বকশীবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ক্যানসার আক্রান্ত ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন জহুরুল হক।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছেন বলে জানা গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জহুরুল হক পাবনার ঈশ্বরদী থানার বাবুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুই সন্তানের জনক ছিলেন তিনি। পরিবার নিয়ে বকশীবাজারে ভাড়া বাসায় থাকতেন। তার বড় ছেলে জুবায়ের (১৩) ৮-৯ মাস ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতের শ্যালিকা সিনথিয়া বেগম জানান, রাতে ইশার নামাজ শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ড মসজিদ থেকে বের হয়ে জহুরুল তার অসুস্থ ছেলেকে দেখতে ঢামেক হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মৌমিতা পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।

তিনি বলেন, স্থানীয়রা জহুরুল হককে উদ্ধার করে রাতেই ঢামেক হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা ও হাত প্লাস্টার করে চিকিৎসক বাসায় নেওয়ার পরামর্শ দেন। তবে বাসায় ফেরার পথে অবস্থার অবনতি হলে আবার তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনথিয়া বেগম আরও বলেন, জহুরুল হক আগে গ্রামের বাড়িতে মুদি দোকান চালাতেন। ছেলের চিকিৎসার খরচে ব্যবসা বন্ধ হয়ে যায় এবং পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এবি/আরকে/
সম্পর্কিত
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন