লালমনিরহাটে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৮

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার চাঁদা আদায়কে কেন্দ্র করে একরামুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার করে টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামের তসির উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩৭); একই এলাকার আব্দুস সোবহানের ছেলে নুর হাই (৪০) এবং মৃত নজির হোসেনের ছেলে কবির হোসেন (২৮)। রায় ঘোষণার সময় নুর হাই ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে মামলার অপর ছয় জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ জুলাই সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শামীম হোসেন মোবাইল ফোনে একরামুল হককে রমণীগঞ্জের গ্রামের বাড়ি থেকে ডেকে নেন। সেদিন থেকে নিখোঁজ ছিলেন একরামুল। এর সাত দিন পর সানিয়াজান নদীর ধারে একটি ধানক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে একরামুলের স্ত্রী মনিরা ইয়াসমিন বাদী হয়ে হাতীবান্ধা থানায় শামীম, নুর হাই এবং সবুজের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, অটোরিকশা থেকে চাঁদা আদায়ের জেরে একরামুলের সঙ্গে বিরোধ ছিল শামীমসহ অন্য আসামিদের।

২০২১ সালের এপ্রিলে তদন্ত শেষে পুলিশ নয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ‘এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
মধ্যবাড্ডায় আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড
সবজি বিক্রেতা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা