পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২১:০৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২১:০৯

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী উদয়নগর বিওপি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। তিনি পদ্মা নদীর ভাঙনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে রিজিয়ন কমান্ডার তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র চারটি পরিবারের মাঝে ৬০ হাজার এবং দুটি পরিবারের মাঝে ৪০ হাজারসহ মোট এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। যা বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমের অংশ।

এ সময় উপস্থিত ছিলেন– কুষ্টিয়া সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ অন্য কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, চলতি বছরের ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া কুষ্টিয়া সফরকালে বিজিবির পক্ষ থেকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সাক্ষাতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় মহাপরিচালক দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। যার অংশ হিসেবে নদীভাঙনের হাত থেকে উদয়নগর বিওপি এবং এর পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ইতোমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩ হাজার ৩৫৭টি জিও ব্যাগ এবং ১৫৯১টি টিউব ব্যাগ ফেলা সম্পন্ন হয়েছে। আরও ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের