যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৪:৫১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৫১

চাঁদপুরের শাহরাস্তি এলাকার শীর্ষ মাদক কারবারি এবং ২১ মামলার আসামি খোরশেদ আলমকে (৪২) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।

শনিবার দিনগত রাতে সেনাবাহিনী ও শাহরাস্তি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহরাস্তি পৌরসভার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘গ্রেফতার খোরশেদের বিরুদ্ধে ২১ এবং তার স্ত্রী রাবেয়া আক্তারের বিরুদ্ধে আটটি মাদক মামলা আদালতে বিচারাধীন। খোরশেদ ও রাবেয়া বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন মাদক কারবারে জড়িত।’

জানা গেছে, গত ১ নভেম্বর রাত ৮টায় খোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থের প্রলোভন দেখিয়ে শিশুদের দিয়ে মাদক বহনের অভিযোগ করেন এলাকাবাসী। এর প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে খোরশেদ সেখানে হাজির হয়ে অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান এবং ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবেন না বলে এলাকাবাসীর কাছে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকার করেন। এ ঘটনার পর পুনরায় তারা মাদক কারবারে যুক্ত হওয়ায় গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে