ট্রেনের বিরতির দাবিতে রেলস্টেশনে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৬:২২ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৬:২২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশনে ট্রেনের বিরতি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২১ নভেম্বর) সকাল ১১টায় স্টেশন চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জয়পুরহাট জেলায় চারটি রেলস্টেশন চালু আছে। সেগুলোর মধ্যে জাফরপুর রেলস্টেশনে আন্তনগর ও মেইল ট্রেনের বিরতি ছিল। বর্তমানে স্টেশনটিতে ট্রেনের বিরতি বন্ধ থাকায় এলাকার শিক্ষার্থীসহ সব মানুষ ভোগান্তিতে পড়েছেন।’

তারা দ্রুত পুনরায় স্টেশনটিতে ট্রেনের বিরতি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে তারা জানান, দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালক ও বিএনপি নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, স্থানীয় সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আবুল, বিএনপি নেতা রায়হান হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি