বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরগুনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩১

বরগুনার পুরাঘাটা সড়কে গাছবোঝাই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাব্বী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা পুরাঘাটা সড়কের চালিতাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রাব্বি বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা থেকে কাঠবোঝাই একটি টাফি গাড়ি পুরাঘাটার দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় টাফির সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী গোলাম রাব্বি (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মটরসাইকেলে থাকা আরোহী তানভীর (২২) ও রিয়াজ (২২) নামে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহত রাব্বির চাচাতো বোন নিপা আক্তার বলেন, ‘সন্ধ্যার পরে বাড়ি থেকে বন্ধুদের নিয়ে রাব্বি কেওড়াবুনিয়া শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখি রাব্বি বেঁচে নেই।’

বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইসরাত বলেন, ‘সড়ক দুর্ঘটনায় রাব্বি নামে একজন নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে সদর থানার ওসি বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের