টাঙ্গাইলের সড়কে পিকআপভ্যানের চালকসহ ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৯:০০ আপডেট : ০৮ মে ২০২৫, ২১:৪৪

টাঙ্গাইলের মির্জাপুরে লোবেট গাড়ির (বড় ট্রাক) পেছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জ্বল (৩৬), তার সহকর্মী (পরিচয় জানা যায়নি) ও পিকআপভ্যান চালক আল আমিন। তাদের মধ্যে উজ্জ্বল ‘বাসা ফাউন্ডেশন’ নামের একটি এনজিওতে চাকরি করতেন। তিনি ঢাকার ভাড়া বাসা ছেড়ে দিয়ে পিকআপভ্যানে আসবাবপত্র নিয়ে বাড়িতে ফিরছিলেন।  

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পিকআপভ্যান চালকের নাম ও একজনের পরিচয় পাওয়া গেছে।’

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সঙ্গে ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপভ্যানে থাকা তিন জন নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। এ সময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি