ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন

ফরিদপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৬:০৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:১৬

ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ১০০ কিলোমিটার গতিতে রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ছেড়ে গেছে পরীক্ষামূলক  ট্রেন। আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গেছে, প্রতিদিন থেকে চার জোড়া ট্রেন ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা চলাচল করবে। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে এবং কম সময় গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে। ইতোমধ্যে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা খুলনা রেলপথে আজ আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত ঢাকা-খুলনা ট্রেন চলাচল করবে। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনার দূরত্ব হবে মাত্র ১৭২ কিলোমিটার। খরচ ও সময় দুটিই সাশ্রয় হবে।

প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।

প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গাসহ খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

বামনকান্দা রেলস্টেশনে কথা হয় ঢাকা থেকে ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে। তাদের মধ্যে সোহেল বারী নামে একযাত্রী জানান, কাজের জন্য প্রতি সপ্তাহে ঢাকায় যেতে হয়। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাতায়াত আরামদায়ক।

সরোয়ার হোসেন নামে আরেক যাত্রী বলেন, ‘খুলনা থেকে ঢাকায় ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। এখন খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র তিন ঘণ্টায়। এটি সত্যিই দারুণ খবর। এতে দক্ষিণ অঞ্চলের মানুষ খুবই আনন্দিত। খরচ ও সময় সাশ্রয় হবে।’

আরেক যাত্রী শামছুল আলম বলেন, ‘খুলনা থেকে ঢাকায় নতুন এই রুটের জন্য আমরা অপেক্ষায় আছি। এ লাইনে যাত্রীচাপ আরও বাড়বে। অনেকেই বাসের পরিবর্তে ট্রেনে চড়ে ঢাকায় যাবে।’

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, ‘আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে খুলনা ট্রায়াল ট্রেন চালু হয়েছে। আগামী ১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। প্রতিদিন থেকে তিনটি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। বাসের চেয়ে খরচ অনেক কম হবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম