ময়মনসিংহে ট্রাফিক ব‍্যবস্থাপনায় যুক্ত হলেন ৬০ শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৭:০১আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৭:০১

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তাদের এ দায়িত্বে যুক্ত করা হয়।

এ সময় ট্রাফিক কাজে যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে এসব শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবেন।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, ‘নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ‍্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন। দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনও বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব‍্যবস্থা গড়ে উঠবে বলে প্রত‍্যাশা করেন।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম