আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত গ্রেফতার চান মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তবে এ ঘটনায় নিরীহ কোনও ব্যক্তি যাতে সমস্যায় না পড়েন সে জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন তিনি। সোমবার (২ ডিসেম্বর) নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এ দাবি জানান তিনি।

মেয়র এ সময় বলেন, ‘কিছুদিন আগে আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পরিষ্কার বলতে চাই, অতি দ্রুত খুনি-সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। 

‘সন্ত্রাসী যেই হোক, সে যদি সিটি করপোরেশনের কোনও পরিচ্ছন্নতা কর্মকর্তাও হয়ে থাকে, তাকে প্রশাসন গ্রেফতার করবে। এ ব্যাপারে সিটি করপোরেশন কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। তবে আমি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, সিটি করপোরেশনের কোনও নিরীহ কর্মকর্তা-কর্মচারী যাতে গ্রেফতার না হন সেটা নজর রাখতে হবে। যাতে আমাদের পরিচ্ছন্নতা বিভাগের যেসব কর্মচারী দিনরাত পরিশ্রম করে চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখছেন তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন। আর চিহ্নিত যেসব সন্ত্রাসী এ কাজ করেছে তারা আইনের আওতায় আসবে। জড়িত সন্ত্রাসীদের দ্রুত শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি।’

নগরীকে পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, ‘আমরা রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। দিনের বেলায় যত্রতত্র ময়লা না ফেলে একটা সুনির্দিষ্ট সময় আপনারা ফেলুন, বিকালে বা সন্ধ্যার পরে। আমরা সেখান থেকে নিয়ে যাবো। সুনির্দিষ্ট সময়ে ময়লা ফেললে আমাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সুবিধা হবে। আমরা জনগণের সেবা দিতে বদ্ধপরিকর। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করছি। কাজেই আমরা মনে করি, আমরা সবাই মিলে একটা সুন্দর পরিচ্ছন্ন শহর, ক্লিন-গ্রিন-হেলদি সিটি জনগণকে উপহার দেবো।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন– চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের