ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

গাজীপুরের কালিয়াকৈরে বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলামের ১০ লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করে। সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় এই ঘটনা ঘটে।

ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। ওত পেতে থাকা ৫-৭ জনের একদল দুর্বৃত্ত তাকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান