সিলেটে বিমান থেকে আবারও স্বর্ণ উদ্ধার, এবার এলো এক কোটি ৩০ লাখ টাকার

সিলেট প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা (বিজি-২৪৮) ফ্লাইট থেকে স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুবাই থেকে ছেড়ে আসা বিজি ২৪৮ একটি সিটের নিচে পলিথিন দিয়ে মুড়িয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এই স্বর্ণের চালানটি। উদ্ধার স্বর্ণের মধ্যে ১৮টি চুড়ি ও ৩টি চেইন ছিল।’

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করে করা হয়। ওই স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম, বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

/এমএএ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম