গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেঁটে কোনও লাভ হবে না: মামুনুল হক

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘গাছের শিকড়ে পানি ঢেলে উপরে ডাল ছেঁটে কোনও লাভ হবে না। ডাল ছেঁটে পুরো গাছের ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। পুরো গাছটা উপড়ে ফেলতে হবে। আপনারা যা চাচ্ছেন তা বাস্তবায়ন করতে পারবেন না। সংবিধানে কোরআন-সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস তা বন্ধ করতে হবে।’

শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নীলার মাঠে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। উলামা পরিষদ গোপালগঞ্জের আয়োজনে এ আয়োজন করা হয়। এতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার বহু মানুষ যোগ দেন।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নীলার মাঠে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে বহু মানুষের সমাগম হয় এ সময় সংবিধান প্রসঙ্গে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত “ধর্মনিরপেক্ষতা” নামক কুফরি মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে।

‘এ দেশে আলেম সমাজ ভাড়াটিয়া না, এ দেশের মাটি রক্তের বিনিময়ে কিনেছে আলেম সমাজ। যুদ্ধ করে কিনেছে। কেউ রক্তচক্ষু দেখালে তা উপড়ে ফেলা হবে।

তিনি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘আলেম সমাজকে কখনোই দাম দেয়নি আওয়ামী লীগ। আলেম সমাজ কোনও রাজনৈতিক পরামর্শ দিলে তা কখনোই আমলে নেয়নি তারা। তাই তাদের এমন করুণ পরিণতি।’ ভবিষ্যতে তাদের এটা মাথায় রাখারও পরামর্শ দেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে