ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো দুই বন্ধুর

বরিশাল প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় স্যালোইঞ্জিনচালিত অবৈধ ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মুলাদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন– হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং একই এলাকার তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)। হুমায়ুন কবির এনজিও আশাতে চাকরি করতেন।

মুলাদীর থানার ওসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলটি মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসছিল লাইটবিহীন ট্রলিটি। অন্ধকারে হঠাৎ ট্রলিটি সামনে আসায় দ্রুতগামী মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সংঘর্ষ হয়। স্থানীয়রা মোটরসাইকেলে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাইদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

ডা. সাইদুর রহমান জানিয়েছেন, হাসপাতালে আসার আগেই দুজন মারা গেছেন। তার ধারণা দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানিয়েছেন, দুই বন্ধু হিজলা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন।

ওসি জানান, এ ঘটনায় ট্রলির চালককে আটক এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব