ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধদের আগুন

যশোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩২) এবং মহাসিন মল্লিক (৪০) নামে দুই জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার পুড়াখালী গ্রামের শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেন।

নিহত ইসমাইল উপজেলার শংকরপাশা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে এবং মহাসিন একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে।

ইসমাইলের রড, সিমেন্ট এবং স্যানিটারি পণ্য বিক্রির দোকান রয়েছে। মহাসিন তার দোকানের কর্মচারী ছিলেন।

নিহত ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে ইসমাইল ও মহাসিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন। তারা পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

ঘটনার পরপরই এলাকাবাসী ট্রাকটি ধরে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, ‘ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দিলে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে। ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের