সেই ইউএনও’কে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪

ফরিদপুরের সদরপুরের ইউএনও’কে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে বুধবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই কর্মকর্তার প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তব্য দেন– সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, জামায়াতে ইসলামী সদরপুর শাখার আমির দেলোয়ার হোসেন, যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুমন মাতুব্বর, সদরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব সিয়াম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ‘ইউএনওর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়।’

এর আগে রাতে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘সদরপুরে শহীদদের স্মরণে সভা ও সংবর্ধনা সভায় এবং সভাশেষে ইউএনও আল মামুন এ ধরনের কোনও বক্তব্য দেননি বা কোনও সময়ই বলেননি। আমরা সদরপুরের ইউএনও’কে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়ার জন্য এবং সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

বুধবার জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সভায় ফরিদপুরে জনপ্রশাসন বিভাগের সংস্কার কমিটির চেয়ারম্যান ও ওই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে প্রশ্নোত্তর পর্বে সদরপুরের ইউএনও ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)’– এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে ইউএনও আল মামুনকে মৌখিকভাবে (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘আ.লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ

 
/এমএএ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম