মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই মোটরসাইকেলের চালকের

যশোর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২০

যশোরের মণিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার চালকিডাঙা সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– যশোর শহরের খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) এবং মণিরামপুর উপজেলার হুরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আসাবুর ইসলাম (১৫)। আসাবুর মণিরামপুর উপজেলার দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী ইমন আলী (২০) নামে আরও একজন। তিনি উপজেলার মণিরামপুরের হুরগাতী গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে যশোর থেকে একটি মোটরসাইকেল যশোর-চুকনগর সড়ক দিয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল আসছিল। দুটি মোটরসাইকেলের একটিতে দুই জন আরোহী ছিলেন। অপরটিতে ছিলেন একজন। দুপুর সোয়া ১২টার দিকে মিনিটের দিকে সড়কের চালকিডাঙা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়েন। একটি মোটরসাইকেলের চালক আসাবুর ঘটনাস্থলে নিহত হয়। আহত হন মোটরসাইকেলের আরোহী ইমন এবং অপর মোটসাইকেল চালক হাফিজুর রহমান।

মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, খবর পেয়ে দ্রুত হাফিজুর রহমান ও ইমন আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। তাদের মধ্যে একজন স্কুলছাত্র রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের