লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেলো মেঘনা এক্সপ্রেস

কুমিল্লা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে এ দুর্ঘটনা ঘটে। এতে নির্ধারিত সময় থেকে বিলম্বে ছেড়ে যায় ট্রেনটি।

জানা গেছে, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসে সকাল ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে প্রবেশ করে। ২০ মিনিট বিরতির পর ট্রেনটির লাকসাম থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে আবারও ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিন লাইনচ্যুতির কারণে প্রায় আড়াই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন ব্যবহার করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রীরা।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। লাকসামে পৌঁছানোর পর ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামমুখী করতে পকেটলাইনে শান্টিং করতে গেলে সবগুলো চাকাই লাইনচ্যুত হয়ে যায়। এতে ইঞ্জিনটি পকেটলাইন পার হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যায়। সকাল ৬টা ৪৮ মিনিটে এ  লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন আসে। এ কারণে প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে মেঘনা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত