ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ২২:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩৬

পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির সংস্কার দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির জব্বারের মোড় এলাকায় ট্রেন আটকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৯টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি বাকৃবির জব্বারের মোড় এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করেন। এ সময় তারা পিএসসির সংস্কার দাবিতে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থী আলী হোসেন জানান, পিএসসি সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। এ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন অবরোধ করা হয়েছে।

ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার নাজমুল আলম জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পর শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করেন।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের