নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ মিললো পুকুরে

কুমিল্লা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৬:১১ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৬:১১

কুমিল্লার লাকসামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। একদিন আগে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। নিহত ওই দুই শিশু স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, আগের দিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ। পরিবারের লোকজন মনে করছেন ওই দুই শিশু খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি, ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোরে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ বাড়ির পাশের পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই ব্যাপারে লাকসাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চুমকি বড়ুয়া বলেন, ‘পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনা জানানো হয়েছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক