দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি খোকন, সা. সম্পাদক মাসুম

নেত্রকোনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার (৩০ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তোবারক হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেগুলোর মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জনসহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম), নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কণ্ঠ) বিনা প্রতিদ্বদ্দ্ববিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন– উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার।

দুর্গাপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
ঢাকায় পৌঁছেছে সংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার