গোপালগঞ্জে ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৩৯০ কেজি ভেজাল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত। তিনি জানান, মাজড়া বাজারের একটি দোকান ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় মাজড়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন মোল্লার দোকান থেকে ৩৯০ কেজি ভেজাল জিংক ও এমওপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুত ও বিক্রি করার দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম