এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় র‍্যাব-দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের সুগন্ধা আবাসিক এলাকার ওই বাসায় অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে ভোর ৫টা পর্যন্ত চলে এ অভিযান।

মাহবুবুল আলম তবে অভিযানে কী পাওয়া গেছে সে বিষয়ে মুখ খুলছেন না দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

র‍্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদক নিজেদের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মাহবুবুল আলমের সুগন্ধা আবাসিক এলাকায় বাড়িতে অভিযান পরিচালনা করেছে। আমরা শুধু তাদের সহায়তা করেছি।’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের টানা পাঁচবারের সভাপতি ছিলেন মাহবুবুল আলম। ২০২৩ সালে তিনি এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, মাহবুবুল আলম সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী