মাদারীপুরে বিআরবি ক্যাবলের বিক্রয় কেন্দ্রে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ১৫:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০৫

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাদারীপুরের শিবচর বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয় কেন্দ্রের নৈশপ্রহরী মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং পরে জেলার মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

মঙ্গলবার দিনগত আনুমানিক রাত ৩টার দিকে শিবচর পৌর বাজারের থানা রোডে সংঘটিত এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বিক্রয় কেন্দ্রের সাটার কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। এ সময় তারা গুরুত্বপূর্ণ মালামাল ও নগদ অর্থ লুট করে দ্রুত স্থান ত্যাগ করে।

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি করেছেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি