এক মাস পর ভারতের আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কার্যালয়ে গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর আরিফ মোহাম্মদ তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সহকারী হাইকমিশনার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।

আরিফ মোহাম্মদ তার যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তবে কবে নাগাদ সেখানকার কার্যক্রম চালু হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ত্রিপুরায় বন্যায় গৃহহীন ১১ হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত ৪ হাজার ঘরবাড়ি
খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ত্রিপুরা রাজ্য সরকারের জন্য হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের