ভারতে গত ২৪ ঘণ্টায় ১৫ বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৫, ১২:৩৭আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:৩৭

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৫ জন বাংলাদেশিকে গ্রেফতারের দাবি করেছে দেশটির ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ।  এই ঘটনায় পাঁচ জন ভারতীয় দালাল গ্রেফতার হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের দাবি, ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তিনজন ভারতীয় দালালকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এই ১৬ জন বৃহস্পতিবার গোপনে উনাকোটি জেলার কৈলাশহর হয়ে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন।

অনুপ্রবেশকারীদের দলটির মধ্যে ছিলেন তিন জন পুরুষ, তিন জন নারী, সাতজন শিশু ও নাবালক। বিএসএফের দাবি অনুযায়ী, এই ১৩ জনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা ও বরিশাল জেলায়।

এদিকে, আটককৃত তিনজন ভারতীয় দালালের নাম পরিচয় ইতোমধ্যেই জানা গিয়েছে। এরা হলেন - কাজল দাস, অজিত দাস এবং প্রসেনজিৎ দেবনাথ। এরা আসামের শিলচর ও ত্রিপুরার উনাকোটি জেলা এবং ধলাই জেলার বাসিন্দা।

অন্য একটি ঘটনায় একটি যৌথ তল্লাশি অভিযান চলাকালীন দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয় আগরতলার রেল স্টেশন থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিএসএফ ও জিআরপি-র যৌথ অভিযানে এই দুজনকে আটক করা হয়।

আরও একটি যৌথ অভিযানে গ্রেফতার করা হয় আরও দুই বাংলাদেশি নাগরিককে। পুরোনো ওএনজিসি-র কাছে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সূত্রের দাবি, এই দুই বাংলাদেশি আগেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারত থেকে গোপনে বাংলাদেশ ফেরার পথে তাদের ধরা হয়। 

/এসকে/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন