সাতক্ষীরায় কাচ্চি ডাইনে ভোক্তা অধিকারের অভিযান, সাংবাদিকের ওপর হামলা

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ভিডিও ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১টার কাচ্চি ডাইনের সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন আউটলেটের কর্মীরা এ হামলা করেন বলে জানা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন। এ সময় রেস্টুরেন্টের রান্নাঘরের স্যাঁতসেঁতে পরিবেশ, অ্যাপ্রন না পরে খাবার পরিবেশন, খাবারে চুল থাকার অভিযোগ এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় ব্যবস্থাপককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

আহত ফটোসাংবাদিকরা হলেন– বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও আরটিভির মামুন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরে নোংরা পরিবেশ থাকায়, অ্যাপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী এসএ টিভির ফটো সাংবাদিক জাকির হোসেন বলেন, ‘অভিযান শেষে আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেনসহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

স্থানীয় সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ‘ফটো সাংবাদিকদের উপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। এবং কাচ্চি ডাইনির ম্যানেজারসহ চার জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশ ফটোসাংবাদিকদের উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊণচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊণচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি