মেহেরপুরের সড়কে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মেহেরপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ২১:০১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:০৮

মেহেরপুরে দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বুধবার এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক চাদের ছেলে এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হোসেন (১৮), একই গ্রামের সোহরাব হোসেন সেন্টুর ছেলে আব্দুল্লাহ আল বাকি (১৯) এবং চিতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে শিপন (১৭)।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে সিয়াম ও তার বন্ধু আব্দুল্লাহ গাংনীর দিকে আসছিলেন। তারা গাংনীর আকবপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। আহত অবস্থায় আব্দুল্লাহকে পথচারীরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর এলাকায় মারা যান।

অপরদিকে, সন্ধ্যায় গাংনী উপজেলার বামুন্দি থেকে বাড়ি ফেরার পথে আলিনগর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিপন নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী