শীত থেকে কুকুরদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১২:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:১৮

হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে সারা দেশের সাধারণ মানুষ। একই অবস্থা অন্য সব প্রাণীরও। পৌষের এ শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা।

শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌরশহরসহ গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। এসব বস্তার ওপরে লেখা– ‘এটি কুকুরের বিছানা’। প্রায় দুইশ কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন– কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী এবং সদস্য মাসুদ হাসানসহ অন্য সদস্যরা।

শীতে কষ্টে থাকা কুকুরগুলোকে একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে