মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

বগুড়ার নন্দীগ্রামে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকালে অফিস যাওয়ার পথে নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ভটভটি পুড়িয়ে দিয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মিজানুর রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দারিয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়া দক্ষিণ জোনের কাহালুর নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন।

সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন মিজান। পথে সকাল ৯টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই চালক ভটভটি ফেলে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ভটভটিটি পুড়িয়ে দেয়।

নন্দীগ্রাম থানার ওসি জানান, নন্দীগ্রামের দেওগ্রাম ভুষ্কুর বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস