কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

কুড়িগ্রামে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে এবং সোমবার দুপুরে জেলার রৌমারী এবং সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আওয়ামী লীগ নেতারা হলেন– সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হোসেনুল করিম স্যানাল (৬০) এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৬)।

গ্রেফতার হোসেনুল করিম স্যানাল পুলিশ জানায়, রবিবার বিকালে রৌমারী উপজেলা খাদ্য গুদাম চত্বর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামকে ২০২২ সালের ঘটনায় দায়ের হওয়া হামলা ও চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার  করা হয়েছে। ২০২৪ সালের ১০ অক্টোবর স্থানীয় এক স্কুলশিক্ষক মামলাটি করেন। রফিকুল ওই মামলায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি।’

এদিকে, সোমবার দুপুরে কুড়িগ্রাম শহর থেকে হোসেনুল করিম স্যানালকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাজমুল আলম।

ওসি বলেন, ‘৪ আগস্ট কুড়িগ্রাম শহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় হওয়া পৃথক দুটি মামলায় হোসেনুল করিমকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান