ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ একজন আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ১৫:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:২৮

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ জয়দেব মহন্ত (৪৮) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার রাতে উপজেলার মুকুন্দপুর এলাকা থেকে জয়দেবকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক জয়দেব বগুড়া জেলার আদমদীঘি থানার কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে।

ওসি আরও জানান, সোমবার দিবাগত রাত ৮টার দিকে মুকুন্দপুর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি বিশেষ দল। সে সময় বিরামপুর থেকে ভারতের দিকে যাওয়ার পথে জয়দেব মহন্ত নামে একজনকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম