কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হলো সুন্দরবনে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ২০:২১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:৩২

সুন্দরবনের নদীতে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে সুন্দরবনের বাগেরহাটের চরাপুটিয়া এলাকায় কুমির ছেড়ে দেওয়া হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, কুমিরটির পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে কুমিরের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। এর ফলে কুমিরের খাবার এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরও বেশি গবেষণা করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘মূলত কুমিরের জীবনাচরণ জানতে স্যাটেলাইট ট্রান্সফরমার বসিয়ে কুমির অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে। আশা করি, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কুমিরের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো। ফলে কুমিরের খাবার ও চিকিৎসায় আমূল পরিবর্তন আসবে।’

বিশ্বে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করা হলেও বাংলাদেশে প্রথমবার গত বছরের ১৩ ও ১৬ মার্চ চারটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের ভদ্রা ও হারবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী